Delivery Policy

ডেলিভারি নীতি

আমরা সবসময় চেষ্টা করি দ্রুত ও নিরাপদভাবে আপনার প্রোডাক্ট ডেলিভারি নিশ্চিত করতে।

🔹 ডেলিভারি মাধ্যম

আমরা সারা বাংলাদেশে নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি সেবা প্রদান করে থাকি (যেমন: Steadfast, Pathao অথবা অন্যান্য অনুমোদিত কুরিয়ার)।
আপনি যে ঠিকানায় প্রোডাক্ট ডেলিভারি নিতে চান, ঠিক সেই ঠিকানাতেই আমাদের প্রোডাক্ট পৌঁছে যাবে।

🔹 ডেলিভারি সময়

সাধারণত অর্ডার কনফার্ম হওয়ার পর
👉 ১ থেকে ৩ কর্মদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।
(বিশেষ পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ বা কুরিয়ার জটিলতার কারণে সময় কিছুটা পরিবর্তিত হতে পারে।)

🔹 ক্যাশ অন ডেলিভারি (COD) নীতি

কাস্টমারের পূর্বের অর্ডার হিস্ট্রি এবং যাচাই প্রক্রিয়া পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়—

  • কাস্টমারকে Cash on Delivery (COD) সুবিধায় প্রোডাক্ট পাঠানো হবে, অথবা

  • অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে প্রোডাক্ট পাঠানো হবে।

এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কোম্পানির নিজস্ব নীতির আওতাভুক্ত।

🔹 ডেলিভারি ব্যর্থ হলে করণীয়

ডেলিভারির সময় যদি কাস্টমারের ফোন বন্ধ থাকে, ভুল ঠিকানা প্রদান করা হয় বা রিসিভ না করার কারণে প্রোডাক্ট রিটার্ন হয়ে যায়,
👉 তাহলে পরবর্তীতে পুনরায় পাঠানোর ক্ষেত্রে ডেলিভারি চার্জ কাস্টমারকে পরিশোধ করতে হবে।

নির্ধারিত চার্জ পরিশোধ না করলে প্রযোজ্য ক্ষেত্রে অর্ডার সীমিত বা বাতিল করা হতে পারে।

🔹 ফ্রি ডেলিভারি সংক্রান্ত নীতি

ফ্রি ডেলিভারি অফারে প্রোডাক্ট অর্ডার করার পর যদি কাস্টমার প্রোডাক্ট রিসিভ না করেন,
👉 তাহলে ডেলিভারি সংক্রান্ত খরচ কাস্টমারকে বহন করতে হতে পারে।

Shopping Cart
Home
Call
WhatsApp
Categories
লগইন
×